_copy7.webp)

জরাজীর্ণ তালাবদ্ধ গেট দেখেই বুঝা যাচ্ছে বহুদিন মানুষের যাতায়াত নেই। জং ধরা তালা আর পরিত্যক্ত পরিবেশ। তবে গেট বন্ধ থাকলেও ভেতরে গল্পগুজবে ব্যস্ত কয়েকজন মাঠকর্মী। নেই চিকিৎসাসেবার বালাই।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। গেটের সামনে কিছু সময় অপেক্ষার পর পাশের কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানের মহাপরিচালককে মোবাইল ফোনে বিষয়টি জানান।
এমপি বলেন, গেটে লাগানো তালা দেখে মনে হল বহুদিন আগে লাগানো, ইদানিং খোলা হয়নি। তালায় জং ধরে গিয়েছে। এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবলও নেই। প্রত্যন্ত এই অঞ্চলে স্বাস্থ্যসেবা পাওয়াটা জরুরি। এখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে অসুবিধা হয়, ঢাকায় যেতেও অসুবিধা হয়। এ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা স্বাভাবিক করতে তাৎক্ষণিকভাবে মহাপরিচালকের সাথে বলেছি।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদের বিপরীতে বর্তমানে একজনও কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে এমপি মহোদয় সেখানে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জানান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো খুবই প্রয়োজনীয়। তাই অতিদ্রুত এমন বেহাল পরিবেশ থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ডেভেলপমেন্ট করা হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।