home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ধনবাড়ীতে তরুণীকে ধর্ষণের ফলে অন্তসত্ত্বা, অভিযুক্ত ৪৮ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

মো. নূর নবী শেখ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিকলম২৪.কম

আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ২২:০৬

Facebook
Twitter

ধনবাড়ীতে তরুণীকে ধর্ষণের ফলে অন্তসত্ত্বা, অভিযুক্ত ৪৮ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর দাবি, তিনি বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকায়।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে তাঁকে নিজের বাড়িতে ডেকে নিয়ে কাজ করাতেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত তিন মাস ধরে তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি নানা টালবাহানা শুরু করেন।

তরুণীর আরও অভিযোগ, বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান। পরে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী তরুণী।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আঞ্জু মিয়া বাদী হয়ে সোমবার (৯ নভেম্বর) থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইস্পিঞ্জারপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক এঞ্জু (৪৮)। তাঁকে মঙ্গলবার (১০ নভেম্বর) টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।