

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক ভুঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন ও তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসা পর্যায়ে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, রচনা লিখন, নজরুল সংগীত ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও বই তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন। শিক্ষার্থীরা নজরুলকে পড়বে, জানবে এবং তার আদর্শ ধারণ করবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা নিয়ে আরও পড়ুন






.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।