Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

আপডেট: ৮ এপ্রিল ২০২৬, ১৩:৪১

Facebook
Twitter

Article Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্স ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আশরাফী সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এম. এইচ. নাহিদ, সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন, প্রভাষক সাদিউর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনার সমাপ্তি হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।