_copy7.webp)

বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বিভিন্ন দিবস উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার জন্য আলাদা ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিন এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক ছুটির বর্ষপঞ্জি থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ ডিসেম্বর থেকেই টানা ১২ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছুটির মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও রয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ থাকবে। ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিন পাঠদান বন্ধ থাকবে।
তবে, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন আরও বেশি। মাউশির কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ১৮ দিন বন্ধ থাকবে কলেজগুলো।
অন্যদিকে, মাদ্রাসায় শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি থাকবে।
শিক্ষা নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।