_copy7.webp)

বৃদ্ধদের সেবার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে প্রায় ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ ও ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি প্রবীণ পরিচর্যা কেন্দ্র পরিচালনা করতেন জাকিয়া। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেয়ারের কাছে ভুয়া সেবার বিল জমা দেওয়া হয়।
আদালতের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে সরকার প্রায় ৫৬ মিলিয়ন ডলার বা ৬৯২ কোটি টাকা পরিশোধ করে।
অভিযোগ অনুযায়ী, প্রবীণদের নগদ অর্থ দিয়ে কোনো সেবা না নিয়েও ভুয়া উপস্থিতির কাগজে সই করানো হতো। পরে এসব নথি ব্যবহার করে সরকারি অর্থের দাবি করা হয়। তদন্তকারীরা জাকিয়ার অফিসে ঘুষ লেনদেনের ভিডিও পান।
জালিয়াতির অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, বিপুল নগদ অর্থ ও সোনার গয়না সংগ্রহ করেন। গত বছর জাকিয়া নিজের দোষ স্বীকার করেন।
সাজার পাশাপাশি তাকে সরকারের কাছ থেকে নেওয়া প্রায় ৬৯২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তার দুই বাড়ি, নগদ অর্থ ও সোনাসহ প্রায় ৬২ কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রুকলিনের আদালতে বিচারক নাতাশা সি. মার্ল এই রায় দেন।
সূত্র : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
প্রবাস নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।