home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

Facebook
Twitter

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর রাজকীয় আদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর প্রকাশ করেছে।

নিহত দুই বাংলাদেশি হলেন- নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়। আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।