home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


​ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের যৌথ সতর্কতা

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০০:৪৬

Facebook
Twitter

​ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের যৌথ সতর্কতা

ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ।

বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে একটি বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়।

আবেদনকারীদের সব ধরনের দাফতরিক নিয়ম অনুসরণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে আমরা সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

১. জালিয়াতি থেকে দূরে থাকুন: কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করবেন না। অনির্ভরযোগ্য বা লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন করবেন না। কোনো অননুমোদিত ব্যক্তি, এজেন্ট বা সংস্থাকে অর্থ প্রদান করবেন না। এসব কর্মকাণ্ডের ফলে আপনার আবেদন বিলম্বিত হতে পারে, আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

২. মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলুন: কোনো দূতাবাস বা মিশনের সঙ্গেই কোনো এজেন্টের সংশ্লিষ্টতা নেই। ভিসা অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবিদার কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করার জন্য আবেদনকারীদের কঠোর পরামর্শ দেয়া হচ্ছে।

৩. নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখুন: সর্বদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া যাচাই করা তথ্য এবং দাফতরিক মাধ্যম বা চ্যানেলের ওপর নির্ভর করুন।

প্রবাস নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।