home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমান-জার্মানির আলোচনা

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

Facebook
Twitter

হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে ওমান-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন ওমান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় চালুর পাশাপাশি উত্তেজনা ও সংঘাত কমানোর উপায় নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন তারা।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক করতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওমান। ইরানের সঙ্গে অস্থায়ী নৌপথ চালুর বিষয়েও দেশটি আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধ এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।