Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৭

Facebook
Twitter

Article Image

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার সকালে ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার মধ্যে পারিবারিক সহিংসতা, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধারও রয়েছে।

তবে বিগত দশ বছরের অপরাধ তথ্য পর্যালোচনা করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও যোগ করেন তিনি।

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

সম্পাদক ও প্রকাশক : ............................................

স্বত্ব © কলম২৪ (২০২২)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।