home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতি নিয়ে কিছু কথা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

Facebook
Twitter

লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতি নিয়ে কিছু কথা

সরকারি চাকরির মতো বেসরকারি চাকরিতেও নির্দিষ্ট ‘সিলেবাস’ অনুসরণ করে প্রস্তুতি নেওয়ার ধারণাকে সামনে এনে ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে CFO365 Academy।

প্রতিষ্ঠানটির মতে, বেসরকারি চাকরির ক্ষেত্রেও প্রতিটি পদের জন্য একটি নির্দিষ্ট ‘জব সিলেবাস’ রয়েছে। অর্থাৎ, একজন কর্মী যে পদে উন্নীত হতে চান, সেই পদের Job Description এবং Roles & Responsibilities-ই তার প্রস্তুতির মূল ভিত্তি হওয়া উচিত। এই ধারণাকে কেন্দ্র করেই সদস্যদের জন্য বছরব্যাপী একটি বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে CFO365 Academy।

একাডেমির সদস্যরা বিষয়ভিত্তিক মেন্টরদের তত্ত্বাবধানে গ্রুপ স্টাডির মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয় Tax, VAT, Fund Management, Practical Accounting, Costing, Budgeting, Excel, ERP System এবং বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা Artificial Intelligence (AI) Tools ব্যবহারের ওপর। পাশাপাশি নিয়মিত Public Speaking Practice-এর মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও ইন্টারভিউ প্রস্তুতিও জোরদার করা হয়।

ঢাকায় চারটি জোন এবং চট্টগ্রামে পৃথক কমিটির মাধ্যমে সদস্যদের জন্য নিয়মিত গ্রুপ স্টাডি, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনলাইন ক্লাসের পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতিটি জোনে অনুষ্ঠিত হয় ফিজিক্যাল ওয়ার্কশপ।

এসব কর্মশালায় Practical Accounting, Tax ও VAT Return প্রস্তুতি, বাস্তব ডেটা ব্যবহার করে Costing ও Budgeting এবং বিভিন্ন শিল্পখাতের Best Practices হাতে-কলমে শেখানো হয়। প্রতিষ্ঠানটির দাবি, এই ধারাবাহিক প্রশিক্ষণের ফলে নিয়মিত সদস্যরা নতুন চাকরি ও পদোন্নতির সুযোগ পাচ্ছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।