home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


​রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১৩:২৫

Facebook
Twitter

​রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে তপশিলের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তপশিল এখনও চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় শেষে নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা হবে। এরপর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তপশিল প্রকাশ করে সবাইকে জানানো হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেই এ নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, তা রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

সিইসি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো সংসদীয় আসন বা আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন সিইসি। এ নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।