home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩

Facebook
Twitter

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত

পূর্বঘোষিত অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকা এ কর্মসূচি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বার্তায় সংগঠনটি জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে গত ২২ সেপ্টেম্বর এবং মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে সিএনজি খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গঠিত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সংগঠনটি জানায়, সিএনজি খাতের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে এর আগেও সরকারকে সহযোগিতার স্বার্থে একাধিক কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করা হয়েছে। গত ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন প্রতীকীভাবে বন্ধ রাখার কর্মসূচিও প্রত্যাহার করা হয়। পরে ২৩ আগস্ট থেকে সারা দেশের সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও তা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করে বলেন, সরকার তাদের উত্থাপিত যৌক্তিক দাবি ও সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নেবে।

এর আগে, দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।