_copy7.webp)
.webp&w=2048&q=75)
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন ধরে রাখা এবং শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে উপদেষ্টা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আংশিক কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনা সমুন্নত রাখার পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যেই সংগঠনটির নতুন নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
%20(1).webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।