home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬

Facebook
Twitter

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে আগামী ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকি এবং পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

সচিব জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের ন্যায্য অধিকার তুলে ধরা হবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে জুট প্যাভিলিয়ন স্থাপন করা হবে। সেখানে পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাটের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। এ বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার উদ্যোগও রয়েছে।

সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।