_copy7.webp)

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। তার নেতৃত্বকে রূপান্তরমূলক বা ‘ট্রান্সফরমেটিভ’ হিসেবে দেখছেন তারা। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
বুধবার (১১ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।
ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ওআইসির মহাসচিবের সঙ্গেও তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানেও চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক ও মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির আরও জানান, কপ-৩১-এর একটি পার্শ্ববৈঠকে ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরে বাংলাদেশের উদ্যোগ তুলে ধরেছেন। বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতীয় নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)


.webp.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।