home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০

Facebook
Twitter

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি। গায়েবি মামলাগুলোর বাদী মূলত পুলিশ হতো। এই সময়ে একটিও রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি। তবে অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান বন্ধে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই; জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

সাতক্ষীরার দায়িত্ব পাওয়া নিয়ে তিনি বলেন, সাতক্ষীরার মাটি, বায়ু, মানুষ ও আপ্যায়ন—সবই অন্যরকম। যে কারণে সাতক্ষীরা আমার খুবই প্রিয়। সুতরাং সাতক্ষীরার দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

এর আগে তিনি সাতক্ষীরার বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিচার বিভাগকে আরও গতিশীল করতে তিনি বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ এবং মামলার জট কমানোর দৃঢ় আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল ইসলাম।

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ অন্যরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।