_copy7.webp)

দুর্গাপূজার উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’
রুহুল কবির রিজভী বলেন, ‘এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পুরোহিতের জন্যও ভাতার ব্যাবস্থা করা হয়েছে।’
দেশের প্রতিটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পূজার মণ্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বিঘ্ন উৎসব পালনে সার্বিকভাবে সব মণ্ডপের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও সরকার।’
জাতীয় নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।