সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
সম্পাদক ও প্রকাশক : ............................................
Dhaka
স্বত্ব © কলম২৪ (২০২২)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

গণভোট প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছেন রাশেদ খান।
সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
পোস্টে রাশেদ খান বলেন, গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং তা বিল আকারে সংসদে উত্থাপন করা হচ্ছে না—এমন সংবাদ প্রচারিত হলেও প্রকৃত বিষয়টি অনেকেই বোঝার চেষ্টা করছেন না। তিনি দাবি করেন, বিষয়টি বোঝা এবং জনগণকে বোঝানোর মতো মানুষেরও অভাব রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশে ইতোমধ্যে একটি গণভোট সম্পন্ন হয়েছে। তবে সেই গণভোটের ভিত্তি হিসেবে যে প্রস্তাবগুলো ব্যবহৃত হয়েছে, তা নিয়ে ঐক্যমত কমিশনে উল্লেখযোগ্য বিতর্ক ছিল।
রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, ঐক্যমত কমিশনের উত্থাপিত কিছু প্রস্তাবে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছিল। এমনকি জাতীয় সংসদ ভবনে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সময় ব্যবহৃত দলিলেও এসব আপত্তি সংযুক্ত ছিল।
কিন্তু অভিযোগ করে তিনি বলেন, স্বাক্ষরের পর গণভোটের জন্য সরকার যে চূড়ান্ত দলিল প্রকাশ করে, সেখানে ওই ‘নোট অব ডিসেন্ট’গুলো বাদ দেওয়া হয়। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বড় ধরনের জালিয়াতি করেছে বলে দাবি করেন তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




