home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩

Facebook
Twitter

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামীর

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে জন-আকাঙ্ক্ষা হরণ না করে সরকারকে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে। অতীত সরকারের মতো সংখ্যাগরিষ্ঠতার জোরে মানুষের অধিকার হরণ করা হলে তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে আলোচনা করে সমস্যার সমাধানের কোনো পথ বিরোধী দল দেখছে না দাবি করে তিনি বলেন, এ কারণে বিরোধী দল রাজপথের কর্মসূচি বেছে নিয়েছে।

সময় থাকতে সংস্কারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, এখন দাবি মেনে না নিলে পরে সময় শেষ হয়ে গেলে কিছু করার থাকবে না।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।