Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছেন ইউনূস : গণতান্ত্রিক ছাত্র জোট

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

দেশবিরোধী চুক্তি করে তৎকালীন ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করেছে। দেশকে বিক্রি করার জন্য এসেছিলো, বিক্রি করে এখন পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে। এই চুক্তি বাংলাদেশের জনগণকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। কৃষি, শিল্প আর আন্তর্জাতিক বাজারে টিকতে পারবে না। কোনও মতামত দিতে পারবে না বাংলাদেশ।


যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে এই চুক্তিতে একতরফা সুবিধা ও কর্তৃত্ব নিশ্চিত করেছে। চুক্তির শর্তসাপেক্ষে বাংলাদেশ আমেরিকা থেকে বেশি দামে পণ্য কিনতে বাধ্য থাকবে। বাংলাদেশের উপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দেয়া হয়েছে। এতে দেশের পোল্ট্রি, ডেইরি, ঔষধ শিল্পসহ কৃষি ও শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা থেকে সামরিক অস্ত্র কিনতেও বাংলাদেশ বাধ্য থাকবে।


মোদ্দা কথা, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রকল্পের ফাঁদে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ চুক্তি বাতিলের দাবিতে এবার কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি অনুযায়ী, চুক্তি বাতিলের দাবিতে আগামি ১১ মে বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় সংগঠনটি।


বুধবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের মাত্র তিনদিন আগে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এই চুক্তি দেশের কৃষি, শিল্প, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।


তিনি অভিযোগ করেন, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র একতরফা সুবিধা ও কর্তৃত্ব নিশ্চিত করেছে এবং বাংলাদেশকে বিভিন্ন অসম শর্ত মেনে নিতে বাধ্য করা হয়েছে। বলেন, এই চুক্তির ফলে স্থানীয় পোল্ট্রি, ডেইরি, ওষুধ ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে ব্যয়বহুল পণ্য আমদানি এবং সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হতে পারে।


সংবাদ সম্মেলনে বলা হয়, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নির্ধারিত বিভিন্ন বাণিজ্যিক ও কূটনৈতিক শর্ত মানতে হবে, যা দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।