_copy7.webp)
-6adc856fa8b8a.webp.webp&w=2048&q=75)
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতা হাসনাত আবদুল্লাহ।
ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে।
প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
-6adc856fa8b8a.webp.webp&w=2048&q=75)



.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।