_copy7.webp)

দেশে তীব্র গ্যাস, তেল ও জ্বালানি সংকট থাকা সত্ত্বেও এর সমাধানে বিরোধী দলের সহযোগিতার প্রস্তাবে সরকার সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল দাখিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জ্বালানি সংকট নিরসনে একটি কারিগরি বিশেষজ্ঞ দল (টেকনিক্যাল এক্সপার্ট টিম) দিয়ে সরকারকে সহায়তা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সব কৃতিত্ব সরকারকে নেওয়ার সুযোগ দিলেও শেষ পর্যন্ত তারা সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি।
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। লোডশেডিং নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, ‘এখন আর বিদ্যুৎ যায় না, বরং মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’
পথসভার আগে ভোর সাড়ে ৬টায় ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি আব্দুল মালেকের কবর জিয়ারত করতে ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামে যান ডা. শফিকুর রহমান। সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।