home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, সারজিসের অভিযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৬

Facebook
Twitter

‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, সারজিসের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, ‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’। তাঁকে ঘিরে দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির ভাগ-বাটোয়ারার অভিযোগও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এসব অভিযোগ করেন সারজিস আলম।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘মানুষ বলছে- মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ বাটোয়ারা তার হাত দিয়েই হয়।

মানুষ আরো বলছে- সে তার নাদান ব্যবসায়ী ছেলে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নামে- এস আলম যেভাবে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংক লুট করেছিল, একই কায়দায় সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছে।

বিএনপির বিভিন্ন সূত্র বলছে- ১৭ বছরের ত্যাগী, নির্যাতিত বিএনপির রাজপথের সিনিয়র লিডাররা নব্য পাখনা গজানো মীর শাহে আলমের উৎপাতে অতিষ্ঠ। সময়ের সাথে সাথে তাদের ক্ষোভ ঘনীভূত হচ্ছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

সর্বশেষ টং দোকানে চা খেতে খেতে কিছু মানুষ বলছে- বিএনপির সরকার যদি অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে মীর শাহে আলম সেই চ্যাম্পিয়নশিপের "ম্যান অফ দ্যা ম্যাচ" অথবা "ম্যান অফ দ্যা টুর্নামেন্ট" হবে। আমি কিছু জানি না ! মানুষ বলছে!’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি সারজিস আলম। এ বিষয়ে মীর শাহে আলমের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।