_copy7.webp)

সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশ ও বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার মূল্যায়ন না হওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। কিন্তু সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকার তেলের দাম বাড়িয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয়।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করে শুধু আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা যৌক্তিক নয়।
রাজনীতি নিয়ে আরও পড়ুন









সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।