home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আ.লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত-শিবির প্রবেশের অভিযোগ

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫

Facebook
Twitter

আ.লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত-শিবির প্রবেশের অভিযোগ

আওয়ামী লীগের ৩৭১ সদস্যবিশিষ্ট আইন সহায়ক কমিটিতে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ৫ আগস্টের পর দলীয় নেতাকর্মীদের পক্ষে আদালতপাড়ায় সক্রিয়ভাবে কাজ করা বেশ কয়েকজন আইনজীবীকে কমিটিতে রাখা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।


কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরীকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সহকারী সাধারণ সম্পাদক নূর নবী বুলবুল।


কলম২৪ ডট কমের সূত্র বলছে, ৩৭১ সদস্যের এই কমিটিতে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


অন্যদিকে, ৫ আগস্টের পর জীবনের ঝুঁকি নিয়ে আদালতপাড়ায় আওয়ামী লীগপন্থিদের পক্ষে কাজ করা বেশ কয়েকজন আইনজীবী কমিটিতে স্থান পাননি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। কমিটির গঠনের আগে তাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়নি।


কমিটিতে স্থান না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মুর্শেদ হোসেন শাহীন, যিনি জজ কোর্টের আইনজীবী; ফারজানা ইয়াসমিন রাঁখি, তরিকুল ইসলাম, ওবায়দুল ইসলাম, সাইফুল আল ইসলাম সোহাগ ও জাহাঙ্গীর হোসেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন, ‘৫ আগস্টের পর যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে আদালতপাড়ায় কাজ করেছেন, তাদের অনেককেই কমিটিতে রাখা হয়নি। অথচ যাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে, তাদের কয়েকজনকে গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।’


এ নিয়ে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে কমিটিতে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা এবং অভিযোগগুলোর বিষয়ে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।