_copy7.webp)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “একদিকে আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস মাদক কারবারি এদেরকে ঠেকানো যাচ্ছে না। অন্যদিকে সাধারণ মানুষের ওপর, বিরোধীদলের ওপর কিন্তু দমনপীড়ন চলছে। সাংবাদিক ভাই ও বোনেরা রয়েছেন সাংবাদিকদের ওপর কিন্তু সবচেয়ে বেশি দমনপীড়ন চলছে। নেত্রকোনা প্রকাশ্যে এক সাংবাদিককে গুলি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহনে ডাকাতি হয়েছে।”
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এতটা ঊর্ধে উঠেছে মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে। এলপিজি গ্যাসের দাম যেটা এই নির্বাচনের পরেও ১২০০ টাকা ছিল সেটা এখন সরকারি হিসাব অনুযায়ী ১৮০০ টাকা আর বেসরকারিভাবে সেটা ২৫০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশের এই সামগ্রিক পরিস্থিতি জনগণ নিজেদেরকে খুবই অসহায়বোধ করছে।”
তিনি বলেন, “আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের সাথে আছে। আমাদের সুস্পষ্ট দাবি, সার্বিকভাবে এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
সংবিধান সংশোধন কমিটি নিয়ে নাহিদ ইসলাম বলেন, “একদলীয় সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে জনগণের সাথে প্রহসন করার জন্য। সেই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের গণরায় ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। আমরা যে স্বচ্ছ জবাবদিহিতার যে গণতান্ত্রিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো চেয়েছিলাম সেই প্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় দলীয়করণ বন্ধ করতে হবে। সাইবার আইন যে আনা হচ্ছে সংশোধনী এটা আনা যাবে না এটা এটা কোনভাবেই সংসদে পাস হতে দেওয়া হবে না।”
রাজধানীর কারওয়ান বাজারের অনুষ্ঠিত এই কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।