home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহের কথা জানালেন রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১০:১২

Facebook
Twitter

কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহের কথা জানালেন রাশেদ খাঁন

কুষ্টিয়ায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি জানান, রাতে লালন শাহের মাজারে এনসিপির নেতাকর্মীদের সাথে মাজারে অবস্থানরত পাগলদের কথা কাটাকাটি হয় এবং ফেরার পথে গাড়ি ভাঙচুরের অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এই ঘটনার সাথে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

তিনি বলেন, নাসীরুদ্দীনের পাটোয়ারী গতকাল থেকে কুষ্টিয়ায় ছিলো। কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছে। বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সাথে কোনো ঝামেলায় যায় নি। আজকে রাতে সে লালন শাহের মাজারে গেছে। তার সাথে এনসিপির নেতাকর্মীরাও ছিলো। সেখানে গিয়ে মাজারে অবস্থানরত পাগলদের সাথে বেশ সময় কাটিয়েছে। চলে আসার সময় কতিপয় ব্যক্তির সাথে এনসিপির নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। সেখান থেকে একটি গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

রাশেদ খাঁন জানান, এ বিষয়ে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সাথে কথা বলেছি। বিষয়টি কারও নখদর্পনে ছিলো না। এমনকি নাসীরুদ্দীন পাটোয়ারী যে, লালন শাহের মাজারে গেছে, এটাও প্রশাসনের কাউকে অবহিত করেন নি। একজন নেতা প্রশাসনকে অবহিত না করে যত্রতত্র চলাফেরা করতে পারেন?

পোস্টের শেষে তিনি বলেন, যাইহোক, ঘটনা জানতে পেরে পুলিশ সাথে সাথে উপস্থিত হয়। কিন্তু নাসীরুদ্দীন পাটোয়ারী পুলিশি নিরাপত্তায় ক্ষানিকটা এসে, গাড়ি পরিবর্তন করে দ্রুতবেগে স্থান ত্যাগ করে।

ঝিনাইদহের ঘটনায় যেখানে তিনি সাথে সাথে থানায় চলে গেলেন, কিন্তু কুষ্টিয়ায় ঘটনায় নাসিরুদ্দিন পাটোয়ারী কেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুতবেগে গেলেন? বিষয়টি নিয়ে একধরনের সন্দেহ থেকে যায় বলেও উল্লেখ করেন তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।