home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭

Facebook
Twitter

আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দীর্ঘদিন ছাত্ররাজনীতি করার পর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি। হঠাৎ করে রাজনীতিতে এসে বা রাতারাতি নেতা হয়ে ওঠেননি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই মানুষ তাকে চিনেছে। ওই সময় থেকে তিনি সহনশীলতার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনার চেষ্টা করেছেন। একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তা-ই রাখার চেষ্টা করেছেন।

রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খাঁন বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সহনশীল হতে হবে। তবে গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দলটিকে ভিলেন হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরও জাতীয় ঐক্য ও সহনশীলতার কথা বলেছেন। তার ভাষ্য, জাতীয় ঐক্যের প্রশ্নে তারা সবসময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। প্রয়োজনে ছাড় দিতেও তারা প্রস্তুত।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই সনদে স্বাক্ষর করে একমত হয়েছে। সরকারও সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা বা শর্ত আরোপের কোনো যৌক্তিকতা নেই।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।