Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সংসদে জামায়াত নেতারা খুবই ডিসিপ্লিন : স্পিকার

প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নেতারা খুবই ডিসিপ্লিন বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তারা (জামায়াত নেতারা) সংসদে খুবই ডিসিপ্লিন। তারা পাশের লোকের সঙ্গেও কথা বলেন না, নিয়ম-কানুন মেনে চলেন, তাদের ভদ্র আচরণ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।


বিএনপির দলীয় নেতৃবৃন্দকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষের ওপর অত্যাচার করার জন্য নয়, দল ক্ষমতায় এসেছে খেদমত করার জন্য।


স্পিকার বলেন, লালমোহন-তজুমদ্দিনে কেউ জমি থেকে উৎখাত, অন্যায় ও চাঁদাবাজি করলে আমাকে জানাবেন। এ সময় তিনি লালমোহন ও তজুমদ্দিনে কাউকে চাঁদাবাজি করতে দেবেন না বলেও ঘোষণা দেন।


অনুষ্ঠানে মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল।


স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথমবার তিনি নিজ জন্মভূমি লালমোহন এলে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।