home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১

Facebook
Twitter

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক ভারসাম্যহীন ছাগল চোর’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ছাগল চোর নাসিরের নাকি বিশাল জনসমর্থন! কিন্তু ছোগল চোরের ডাকে সাধারণ জনগণ দূরে থাক, জামায়াত- শিবিরের কর্মিরাও আর মাঠে আসে না!

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে সম্প্রতি হাসনাত আবদুল্লার নেতৃত্বে বিএনপি বিরোধী মিছিলের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ- তার একপাশে চাঁদাবাজ শাহরিয়ার, আরেক পাশে চাঁদাবাজ ইসহাক সরকারকে নিয়ে বিএনপির বিরুদ্ধে ২০-২৫ জনের এক বিশাল মিছিল করেছে! সামনের সারিতে সমন্বয়ক নামধারী আরও বেশকিছু পরীক্ষিত চাঁদাবাজের উপস্থিতি ছিলো। তিনি মন্তব্য করেন, এই মিছিল কাভার করার জন্য উপস্থিত সাংবাদিকের সংখ্যা এনসিপি নেতাকর্মীদের থেকে দ্বিগুণের বেশি বলে মনে হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মিছিলে আবার ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী মানসিক ভারসাম্যহীন ছাগল চোর নাসিরও ছিলো! এই ছাগল চোর নাসিরের নাকি বিশাল জনসমর্থন! কিন্তু ছোগল চোরার ডাকে সাধারণ জনগণ দূরে থাক, জামায়াত- শিবিরের কর্মিরাও আর মাঠে আসে না! কারণ জামায়াত বুঝে গেছে এরা সুবিধাবাদী ধান্ধাবাজ!

খুব শীঘ্রই এরা জামায়াতকে টেক্কা দিয়ে প্রধান বিরোধীদল হতে জামায়াত-শিবিরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

পোস্টের শেষে ইনকিলাব, ইনকিলাব ছাগল চোর জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, ডানপাশে বামপাশে, সমন্বয়ক নামধারী চান্দাবাজ চান্দাবাজ! বলে কটাক্ষ করেন তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।