home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১

Facebook
Twitter

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মিছিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
যুবদল নেতা নয়ন বলেন, ৭ই নভেম্বর মানেই আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা। রাজনৈতিকভাবে সব দিনের চেয়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের বিশেষত্বের কারণেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে বসবাস করতে পারছে এবং গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে।

বিগত ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে যুবদল নেতা আরও বলেন, বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, গুলি ও রিমান্ডের মুখোমুখি হয়েছি এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি। এত সব নির্যাতনের পরও আমরা পিছুপা হইনি। আমাদের একটাই লক্ষ্য ছিল—প্রিয় নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো এবং এই ঐতিহাসিক দিনটি মুক্তভাবে উদযাপনের জন্য আমরা জীবনে এত কষ্ট করেছি।

তিনি আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্মৃতি স্মরণ করে রাখার জন্যই তারা রাজপথে প্রতীকী ট্যাংক নিয়ে এসেছেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন জিয়াউর রহমানের স্মৃতি অম্লান থাকবে এবং তার পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। জিয়াউর রহমানকে তারা আজীবন স্মৃতির মধ্য দিয়ে রাজপথে এবং বুকে আগলে রাখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন এই যুবদল নেতা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি বের করে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‌্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে থাকেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের সড়ক।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।