home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সরকারের নীতিতে আমলা-বড় ব্যবসায়ীদের তুষ্টির চেষ্টা: মাহফুজ আলম

মো. নূর নবী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১

Facebook
Twitter

সরকারের নীতিতে আমলা-বড় ব্যবসায়ীদের তুষ্টির চেষ্টা: মাহফুজ আলম

​সরকার আমলাতন্ত্র ও বড় ব্যবসায়ীদের এপিজমেন্টের (তুষ্ট করা) পলিসি নিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম।


তিনি বলেন, ছোট ও মাঝারি খাতের ব্যবসায়ী এবং বেসরকারি কর্মজীবীদের ভবিষ্যৎ পরিবর্তনের কোনো অর্থনৈতিক রূপরেখা সরকারের নেই।


বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন।  


মাহফুজ আলম বলেন, শ্রমিকদের কথা বলাই বাহুল্য। চা শ্রমিকদের ন্যায্য দাবির মিছিলে হামলা হচ্ছে। অথচ, তাদের চাহিদার তুলনায় বড় চাহিদার লোকদেরকে তুষ্ট করা হচ্ছে। 


তিনি বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, বাড়তি দ্রব্যমূল্য ও নিরাপত্তার সঙ্কট সমাধান না করে বড় কর্তাদের তুষ্ট করার এ নীতি অর্থহীন। এ নীতি সম্পদের বৈষম্য বাড়াবে কেবল। এছাড়াও, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসা সরকারের প্রধান কাজ জনগণকে তুষ্ট করা, গুটিকয়েক ব্যক্তি বা গোষ্ঠীকে না। তাই আমাদের দাবি, অর্থনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে। বৈষম্য কমানোর নীতি বাস্তবায়ন করতে হবে। বৈষম্য কমলে বাস্তবিক ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন হয়, এ নীতি পরীক্ষিত।


পোস্টে তিনি অল্টারনেটিভস এর ৯ দফা দাবির পক্ষে সকলকে থাকার আহ্বান জানান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।