_copy7.webp)

বিকৃত ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। ৫১ সেকেন্ডের এই ভিডিওতে দুর্গার সাজে ধরা দিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত ভিডিওটি মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। ভিডিওটি প্রকাশের পরপরই অভিনেত্রীর ফেসবুক পেজে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা বাড়তে থাকে।
দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে তার এই বার্তা ও দেবীরূপের উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটি প্রকাশের পর অনেকেই তার সাজের প্রশংসা করে মন্তব্য করছেন।
মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ একজন লিখেছেন, ‘দেবীর মতো লাগছে।’ কেউ আবার লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক, শুভ দুর্গাপূজা।’
এ ছাড়া, অনেক ভক্ত পরীমণির অভিব্যক্তিরও প্রশংসা করেছেন। কেউ তার হাসির কথা উল্লেখ করেছেন, আবার কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন

_copy1.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।