home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ২১:১৩

Facebook
Twitter

নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি

এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের দুঃখ প্রকাশের পর শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে কড়া জবাব দিয়েছেন তিনি।

পরীমনির স্পষ্ট বক্তব্য, শুধু ‘সরি’ বললেই সব দায় শেষ হয়ে যায় না। এ সময় সমালোচকদের উদ্দেশে পাল্টা কটূক্তি করে নিজের ক্ষোভ উগরে দেন এই অভিনেত্রী।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তিতে তৈরি চিত্রনায়িকা পরীমনির একটি আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। এ নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চায় রয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। এমন পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি।

লাইভে পরীমনি বলেন, শুধু ‘সরি’ বললেই সবকিছু শেষ হয়ে যায় না। তার ভাষায়, ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস। বিশাল মলম। জাস্ট সরি বললে সবকিছু আরাম করে শেষ হয়ে যায়।’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আলোচনা করছেন, তাদের সমালোচনা করে পরীমনি বলেন, অনেকে ভিডিওটি দেখার পর সেটিকে কেন্দ্র করে নানা মন্তব্য করছেন। এমনকি অন্যের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক আছে কিনা জানতে চাচ্ছেন কেউ কেউ। এসব আচরণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মানসিকতা প্রকাশ করছেন বল মন্তব্য করেন পরীমনি।

ভিডিও পুরাতন জানিয়ে নায়িকা বলেন, ভিডিওটি তিনি আগেও দেখেছেন। প্রায় এক থেকে দেড় বছর আগে অনেকে তাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়েছিলেন। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

লাইভে পরীমনি বলেন, যেহেতু একটা ভেরিফায়েড, ইম্পর্ট্যান্ট একটা জায়গা থেকেই এই জিনিসগুলো পাবলিশড হয়ে গেছে, সার্কুলেট হয়ে গেল। তখন সবাই এটা দেখল।

ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করে পরীমনি বলেন, কোনো ব্যক্তির চেহারা ব্যবহার করে আপত্তিকর দৃশ্য তৈরি করা সম্ভব। এ ধরনের কনটেন্ট নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখানো এবং তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

ভিডিও প্রকাশের ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমের দায় নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি। তার বক্তব্য, যে প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা থাকার কথা, সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এ ধরনের ভিডিও প্রকাশিত হলে দায় এড়ানোর সুযোগ নেই।

লাইভে তিনি বলেন, ভিডিওটি প্রকাশের পর তা সরিয়ে নিতে দেরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাইলে আরও দ্রুত ভিডিওটি সরিয়ে ফেলতে পারত।

এ ঘটনায় মামলা করা বা আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শের বিষয়ে পরীমনি বলেন, তিনি মামলা-মোকদ্দমার পথে যেতে চান না। তবে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তার জবাব দিতে চান।

সমালোচকদের উদ্দেশে কটূক্তি

লাইভের একপর্যায়ে সমালোচকদের উদ্দেশে গালিগালাজ করেন পরীমনি। তিনি বলেন, অন্যরা তাকে নিয়ে কটূক্তি করলে তিনিও পাল্টা জবাব দেবেন। এ সময় মামলা করার বদলে সরাসরি প্রতিক্রিয়া জানানোর কথাও বলেন তিনি।

পরীমনি বলেন, ‘তুমি গালি দিছো ভাই, আমিও গালি দিব। তুমি থাপ্পড় মারছো ভাই একটা, আমি ১৪টা থাপ্পড় মারব।’

ভিডিওটি নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের প্রসঙ্গে তিনি আরও বলেন, সমালোচকদের প্রতিক্রিয়া দেখে তার বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করার কথাও মনে হয়েছে।

সংশ্লিষ্ট গণমাধ্যমের ক্ষমা চাওয়ার বিষয়েও প্রশ্ন

সংশ্লিষ্ট গণমাধ্যমের পক্ষ থেকে দুঃখ প্রকাশের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি। তার বক্তব্য, শুধু ক্ষমা চাইলেই একটি ঘটনার সব দায় শেষ হয়ে যায় না। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে শুরুতে তেমন গুরুত্ব না দিলেও নিজের কাজের জায়গায় গিয়ে এ নিয়ে আক্রমণের মুখে পড়ায় তার ক্ষোভ তৈরি হয়েছে।

লাইভের শেষাংশে পরীমনি সমালোচকদের নিজের জীবন নিয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বলেন, ‘ফোকাস অন ইউর লাইফ! গেট এ লাইফ, হানি।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।