home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


৩৪ হাজার ফুট ওপরে দুই পাইলটের মারামারি, জরুরি অবতরণ

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১

Facebook
Twitter

৩৪ হাজার ফুট ওপরে দুই পাইলটের মারামারি, জরুরি অবতরণ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানি প্রায় দেড় যুগের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন। এবার তার নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ নিয়ে শুরু হয়েছে আলোচনা। গত ২৪ সেপ্টেম্বর বিশ্বের ২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তির পর বক্স অফিসেও ভালো সূচনা করেছে ‘দ্য প্যারাডাইস’। চলতি বছরে মুক্তি পাওয়া তেলেগু সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় এটি রয়েছে তৃতীয় অবস্থানে। এ তালিকায় ‘পেদ্দি’ ও ‘দ্য রাজা সাব’ রয়েছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

তবে বক্স অফিসে সাড়া মিললেও সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া বহুমুখী। বিভিন্ন চলচ্চিত্র সমালোচকের পর্যালোচনায়ও পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্ডিয়া টিভির অনিন্দিতা মুখার্জি, সিনেমা এক্সপ্রেসের সুরেশ কাবিরায়ানি, ইন্ডিয়ান এক্সপ্রেসের যশস্বিনী শ্রী, ইন্ডিয়া টুডের জননী কে এবং সিয়াসাত ডটকমের রাস্তি আমেনা- সবাই সিনেমাটিকে আড়াই রেটিং দিয়েছেন।

বক্স অফিসের হিসাবেও সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। বলি মুভি রিভিউজের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ‘দ্য প্যারাডাইস’ আয় করেছে ৩৫ কোটি রুপি (নিট)। দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় ১৫ কোটি করে। চতুর্থ দিনে ১৬ কোটি, পঞ্চম দিনে ৫ কোটি এবং ষষ্ঠ দিনে ৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে ভারতে এর নিট আয় দাঁড়িয়েছে ১০২ কোটি রুপি।

একই সূত্রের হিসাবে, বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ১৫৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯৭ কোটি ৫২ লাখ টাকা।

অন্যদিকে, স্যাকনিল্কের হিসাব বলছে, মুক্তির ছয় দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ১০১ কোটি ৫০ লাখ রুপি। দেশটিতে গ্রস আয় ১২০ কোটি রুপি। ভারতের বাইরে থেকে এসেছে আরও ৩০ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি ৫০ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৯৩ কোটি টাকার বেশি।

‘দ্য প্যারাডাইস’ নির্মিত হয়েছে পিরিয়ড অ্যাকশন ড্রামা ঘরানায়। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা। প্রায় ২০৪ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালি কুলকার্নি, রাঘব জুয়েল ও ঈশ্বরী রাও। সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ।

সূত্র: স্যাকনিল্ক, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে ও সিয়াসাত ডটকম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।