home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শাহরুখের কিং এ কারিনা চমক!

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৮

Facebook
Twitter

শাহরুখের কিং এ কারিনা চমক!

প্রায় ১৫ বছর পর বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা কারিনা কাপুরকে আবারও বড়পর্দায় দেখা যাবে বলি বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে আলোচনা বেশ কয়েক দিন ধরেই তুঙ্গে।

জানা গেছে, এই ‘কিং’ ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের বেবোখ্যাত অভিনেত্রী কারিনা কাপুরকে। সিনেমার আইটেম সংয়েও দেখা যেতে পারে কারিনাকে। যদিও এ বিষয়ে মুখ খুলেননি সিনেমাসংশ্লিষ্ট কেউই।

সূত্রমতে, এ মাসের শেষের দিকে শাহরুখ ও কারিনা দক্ষিণ আফ্রিকায় একটি গানের শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। এ গানে থাকতে পারেন আন্তর্জাতিক পপতারকা এড শিরানও। ‘ড্যাডি কুল’ শিরোনামের এই বিশেষ গানটির দৃশ্যধারণ করা হবে প্রায় পাঁচ দিনব্যাপী এক জমকালো আয়োজনে। গানটির সুর করেছেন বিখ্যাত মিউজিক কম্পোজার জুটি শচীন-জিগার। সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, এটি ‘কিং’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হবে।

এর আগে ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘ডন’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-কারিনা। তাই এবার ‘কিং’ ছবিতে তাদের উপস্থিতি যে অন্য রকম হতে চলেছে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত ‘কিং’ সিনেমায় শাহরুখ-করিনা ছাড়াও রয়েছেন— সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং রাঘব জুয়ালের মতো জনপ্রিয় তারকারা। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে সিনেমাটি থেকে নতুন চমক নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।