home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন মেকআপ শিল্পী নাহিদ আহমেদের

শোবিজ প্রতিবেদক, ঢাকা
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯

Facebook
Twitter

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন মেকআপ শিল্পী নাহিদ আহমেদের

মেকআপ ও হেয়ার স্টাইলিংকে কেবল সাধারণ সাজসজ্জা নয়, শিল্পের মর্যাদায় রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন তরুণ মেকআপ ও হেয়ার এক্সপার্ট নাহিদ আহমেদ। মেকআপের ওপর পেশাদার ডিপ্লোমা সম্পন্ন করে ক্যারিয়ার শুরু করলেও এই অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা তাঁর জন্য সহজ ছিল না। সমাজ ও পরিবারের নানা প্রতিবন্ধকতা এবং অনীহাকে জয় করে মেধা আর অধ্যাবসায়ে এগিয়ে চলেছেন এই তরুণ শিল্পী।


​শুরুর দিকে পিতা ও ভাইয়ের সম্মতি না থাকলেও নাহিদের স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় সাহস ও অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়ান তাঁর বড় মা, বোন, ভাবি এবং এক ফুফু। তাঁদের ভালোবাসাই তাঁকে প্রতিকূলতা ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছে।


​পরবর্তীতে মিডিয়ায় কাজের সুবাদে বড় বোনের মতো স্নেহ ও সহায়তা পাচ্ছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের কাছ থেকে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্টস উইনার ২০২৬ তমা রশীদ সবসময় নাহিদকে ছোট ভাইয়ের মতো উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।


​নাহিদ আহমেদের লক্ষ্য শুধু দেশের ভেতর সীমাবদ্ধ নয়; তিনি তাঁর সৃষ্টিশীল কাজের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চান। পাশাপাশি দেশের শীর্ষ মেগাস্টার শাকিব খানকে নিজের হাতে সাজানোর একটি বিশেষ স্বপ্নও লালন করছেন তিনি।


​বর্তমানে ফ্যাশন জগতের বিভিন্ন ব্যস্ত প্রজেক্টের পাশাপাশি নতুনদের মেকআপ ক্লাস ও প্রাইভেট প্রশিক্ষণ দিচ্ছেন নাহিদ। নিজের দর্শন ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, “আমি শিখতে চাই। শেখার কোনো শেষ নেই। আর আমি নিজে যা জানি, তা সততার সাথে অন্যদেরও শেখাতে চাই।”


প্রচণ্ড পরিশ্রম, শিল্পের প্রতি ভালোবাসা আর শেখার তীব্র আগ্রহকে পুঁজি করে আন্তর্জাতিক মঞ্চে নিজের স্থান করে নিতে প্রতিজ্ঞাবদ্ধ নাহিদ আহমেদ। মেধা ও নিষ্ঠার শক্তিতেই দেশের গণ্ডি পেরিয়ে তাঁর হাতের জাদু ছড়িয়ে পড়বে বিশ্বমঞ্চে এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।