home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পোষা কুকুরের সঙ্গে ইংরেজি চর্চায় মেতেছেন তটিনী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

Facebook
Twitter

পোষা কুকুরের সঙ্গে ইংরেজি চর্চায় মেতেছেন তটিনী

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দর্শকের চাহিদায় তার ব্যস্ততাও চরমে। নিয়মিত কাজ করছেন। আবার অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ তিনি। মাঝে মাঝে খালি গলায় গান গেয়ে শোনান ভক্তদের।

এবার শুটিংয়ের ফাঁকে এক মজার মুহূর্ত ভাগ করে নিলেন অনুসারীদের সঙ্গে। ইংরেজি চর্চা করছেন তটিনী, তাও আবার এক কুকুরের সঙ্গে!

রোববার (১ নভেম্বর) রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তটিনী। তাতে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে তিনি। ওদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছিলেন অভিনেত্রী। কিন্তু ‘কঠিন’ ইংরেজি কি বুঝবে কুকুর?

তটিনী বলেন, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসী ভাব আছে।’

এরপর দর্শকের উদ্দেশে জানতে চান, ‘আমার ইংরেজিটা ঠিক আছে?’ অতঃপর একটি কুকুরকে নিজের ‘বন্ধু’ উল্লেখ করেন তটিনী। তবে তার নাম নিজেও জানেন না। শুরুতে কুকুরটিকে তার ‘আগ্রাসী’ মনে বলেও শেষে গিয়ে বুঝতে পারেন, ও আসলে শান্ত। নিজেই হাত দিয়ে কুকুরটিকে আদর করে দেন অভিনেত্রী। অন্য কুকুরটি নিয়ে তটিনী বলেন, সেটাকে দেখতে কাইলি জেনারের মতো লাগে!

তটিনীর ফেসবুক পেজ থেকে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজার বারের চেয়েও বেশিবার দেখা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারেরও বেশি। মুহূর্তটা নিয়ে শত শত অনুসারী তাদের মন্তব্যও জানিয়েছেন।

এদিকে তটিনীকে সামনে দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে’। ইমরাউল রাফাতের এ নাটকে তার সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। মঙ্গলবার আসবে এর টিজার। আর নাটকটি মুক্তি পাবে ৬ নভেম্বর, ক্যাপিটাল ড্রামায়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।