home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন ফারুকী

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

Facebook
Twitter

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন ফারুকী

আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফারুকী।

এই নির্মাতা সংসার ভাঙনের গুঞ্জনকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন।


একইসঙ্গে তিনি জানিয়েছেন দুজনের নতুন কাজের খবর।
সংসার ভাঙনের খবর প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে।

এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না।
এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’

কাজের বিষয়ে এই নির্মাতা জানান, গেল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে। সেখানে ফিল্ম নিয়ে বক্তব্য দিয়েছেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। ১৭ অক্টোবর বুসান থেকে দেশে ফিরে শুরু করেছেন নতুন বিজ্ঞাপনের কাজ। ইতোমধ্যেই একটি সিনেমার গল্প লেখা শেষ করে হাত দিয়েছেন নতুন সিনেমার গল্পে।

নতুন বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এই মুহূর্তে তিনটা বিজ্ঞাপন নিয়ে ব‍্যস্ত। একটা স্বাস্থ্যসেবার; বাকি দুটি বিল্ডিং ম‍্যাটেরিয়ালের। একটার শুটিং শেষ। এটার শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায়।’

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর এই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটক।

স্ত্রী তিশার ব্যাপারে ফারুকী জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলাপ চলছে তার। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।