_copy7.webp)
.webp&w=2048&q=75)
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিনের আয়োজনে দেখা গেল অভিনেতা জাহের আলভীকে। সেখানে পরীমনির সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে উপস্থিত অন্যদের সঙ্গে আড্ডায়ও মেতে ওঠেন।
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাবাস ও নানা আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে জাহের আলভিকে।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও শুটিংয়ে ফেরার খবর জানিয়েছেন তিনি।এর মধ্যেই পরীমনির জন্মদিনের আয়োজনেও তার উপস্থিতি দেখা গেল।পরীর জন্মদিনে বিভিন্নজনের সঙ্গে কাটানো মুহূর্ত একটি ভিডিওতে সবার সঙ্গে শেয়ার করেছেন আলভী। ক্যাপশনে লিখেছেন, ‘পরীমনির জন্মদিনের আয়োজনের ছোট্ট একটি ঝলক… ভালো মনের একজন নারী।’
স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। গত ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
কারামুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর কথা জানান এই অভিনেতা। সম্প্রতি শুটিং শেষ করে ফেরার কথাও জানা গেছে।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।