home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তিশা-ফারুকীর সংসারের বিচ্ছেদের গুঞ্জন

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

Facebook
Twitter

তিশা-ফারুকীর সংসারের বিচ্ছেদের গুঞ্জন

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি এই তারকা দম্পতি।এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ফারুকী। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু না বলে কাজ ও গল্প বলার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।ফারুকী লিখেছেন, ‘ঢেঁকি বুসান গিয়েও ধান ভেনেছে। এবং এখন আবার দেশে ফিরে রান্না বান্নায় মন দিয়েছে।

গল্প বলার মতো এতো ঘোর আর কোনো কাজে পাই না বলেই গল্প বলি। বাই দ্য ওয়ে, পুরা দুনিয়াটাইতো একটা গল্প!’ফারুকীর এই পোস্টে গল্প বলা ও চলচ্চিত্র নিয়ে তার আগ্রহের কথা উঠে এসেছে। তবে তিশার সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা কিংবা ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে ফারুকী ও তিশার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে।

তিশা তাদের একমাত্র কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে আলাদা থাকছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। এমনকি তাদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।এর আগে তাদের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে দেড় মাসের বেশি সময় ধরে আলাদা থাকার খবরও প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি করা নিয়ে দুজনের মতবিরোধের কথাও এসেছে কিছু প্রতিবেদনে।

বাড়িটি বিক্রি করতে চান ফারুকী, তবে তাতে সম্মতি নেই তিশার এমন দাবি করা হলেও এ বিষয়ে দম্পতির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে জাগো নিউজের পক্ষ থেকে ফারুকীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তিশার বক্তব্যও পাওয়া যায়নি।ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। নাটক নির্মাণের পাশাপাশি তার প্রযোজিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ মুক্তি পেয়েছে।অন্যদিকে, ফারুকীকে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র নির্মাণে তুলনামূলক কম দেখা গেছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর নতুন কোনো চলচ্চিত্র নিয়ে এখনো পর্দায় ফেরেননি এই নির্মাতা। তিশাও অভিনয়ে নেই বেশ দীর্ঘদিন।প্রসঙ্গত, কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।