home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সোনালি গাউনে মোহময়ী তমা রশিদ

শোবিজ প্রতিবেদক, ঢাকা
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৪ অক্টোবর ২০২৬, ২২:১৮

Facebook
Twitter

সোনালি গাউনে মোহময়ী তমা রশিদ

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ জয় করে ইতিহাস গড়া তমা রশিদ এবার ধরা দিলেন এক সম্পূর্ণ ভিন্ন ও রাজকীয় লুকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর একটি নতুন ফটোশুটের ছবি ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি জমকালো সোনালি রঙের মারমেইড গাউন পরে সিঁড়িতে বসে মোহময়ী ভঙ্গিমায় পোজ দিয়েছেন তমা রশিদ। গাউনের স্লিভ ও নেকলাইনে ব্যবহৃত সূক্ষ্ম ডিটেইলিং তাঁর পুরো লুকে এনে দিয়েছে আধুনিক ও অভিজাত এক মাত্রা। পুরো লুকের মেকওভারের দায়িত্বে ছিলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ। 


মিনিমাল অথচ গ্ল্যামারাস মেকআপে তাঁর রূপের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন প্রতিভাবান আলোকচিত্রী হাসান শাওন। ছবিটি পোস্ট হওয়ার পরপরই অনুরাগী ও নেটিজেনরা কমেন্ট সেকশনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।  


তমা রশিদ মূলত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘ইন্ডিপেন্ডেন্ট পেজেন্টস’-এর ‘মিস অ্যান্ড মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম বাংলাদেশি নারী হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করেন। প্রায় ৪০টি দেশের সুন্দরীদের পেছনে ফেলে তিনি এই শিরোপা নিজের করে নিয়েছিলেন।  


শুধুমাত্র সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেই নয়, উপস্থাপনা, মডেলিং ও কনটেন্ট ক্রিয়েশনেও সমানভাবে সক্রিয় তমা রশিদ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তিনি নিয়মিত ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। নতুন এই ফটোশুটে তাঁর আত্মবিশ্বাসী ও নান্দনিক উপস্থিতি আবারো প্রমাণ করলো, সৌন্দর্য আর মেধার সমন্বয়ে তিনি নিজেকে অনন্য এক উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।