home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


র‍্যাম্প মাতালেন ‘ব্লু বার্ড’-এর শুভেচ্ছাদূত বুশরা কবির

শোবিজ প্রতিবেদক, ঢাকা
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০

Facebook
Twitter

র‍্যাম্প মাতালেন ‘ব্লু বার্ড’-এর শুভেচ্ছাদূত বুশরা কবির

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬’। ফ্যাশন শো, প্রশিক্ষণ, নৃত্য ও গুণীজন সংবর্ধনায় সাজানো এই আয়োজন হয়ে উঠেছিল বছরের অন্যতম আলোচিত ফ্যাশন ইভেন্ট।


গত বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এলিট কনভেনশন হলে ইভেন্ট প্রতিষ্ঠান ব্লু বার্ড ইভেন্টসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বি.কে করপোরেট সল্যুশন।


এক্সপোতে অংশ নিতে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন ফিলিপাইনের খ্যাতনামা হেয়ার এক্সপার্ট অ্যাঞ্জেলো জাস্টিন। তিনি ১৯৯৪ সালের মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেনের অফিসিয়াল হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কসমেটিক ব্র্যান্ডগুলোর প্রশিক্ষণ বিশেষজ্ঞ নাকরিন এবং বাংলাদেশের স্বনামধন্য হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলামও আয়োজনে অংশ নেন।


দিনব্যাপী প্রশিক্ষণ পর্বে সারাদেশ থেকে আসা প্রায় তিনশ’ শিক্ষার্থীকে হেয়ার ও বিউটি বিষয়ে প্রশিক্ষণ দেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। আয়োজক সুমাইয়া নূর নীলিমাও এ সময় তার মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ফ্যাশন শোর ব্রাইডাল থিমের কিউতে শো স্টপার হিসেবে মঞ্চে উপস্থিত হন ব্লু বার্ড ইভেন্টসের শুভেচ্ছাদূত ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। এরপর ইমু হাশমির কোরিওগ্রাফিতে ‘ফ্লাওয়ার পাওয়ার’ থিমে মঞ্চ মাতান শো স্টপার তানজিয়া জামান মিথিলা।


সবশেষে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জমকালো নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৬’-এর বর্ণিল আয়োজন।

এআর/কলম২৪



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।