সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

একদিকে রাজমুকুট, অন্যদিকে ফুটবল মাঠ। জীবনে এমন দ্বিধার সামনে পড়ার সুযোগ খুব কম মানুষেরই আসে। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার প্রস্তাব পেয়েছিলেন গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি। কিন্তু রাজপরিবারের উত্তরাধিকার হওয়ার চেয়ে নিজের বর্তমান জীবন ও ফুটবলকেই বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
সিংহাসনের প্রস্তাব পাওয়ার পরও কামুরাসি রাজা হওয়ার পথে হাঁটেননি। বরং ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান তোড়ো রাজ্যের রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
রাজার মৃত্যুর পর নতুন উত্তরাধিকারী বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করে রয়্যাল সাকসেশন কমিটি। কমিটির প্রথম পছন্দ ছিলেন রাজার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন তিনি।
রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার বরাত দিয়ে রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানান, কামুরাসির নিজের বর্তমান জীবন ও নানা দায়বদ্ধতা রয়েছে। তাই এই মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে কমিটিকে জানিয়েছেন তিনি।
কামুরাসি সরে দাঁড়ানোর পর নতুন করে উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত সাবেক টেলিভিশন সংবাদ উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়ো রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়।
রাজপরিবারের উত্তরাধিকারী হওয়ার সুযোগ হাতছাড়া করলেও কামুরাসির ফুটবল পরিচয় বেশ শক্তিশালী। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার ইংল্যান্ডের নন-লিগ ফুটবলে ‘বিগ জি’ নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসই ডনসের অন্যতম পরিচিত মুখ তিনি। একই সঙ্গে দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন।
সিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন পুরো মনোযোগ ফুটবলে কামুরাসির। আর এবারের মৌসুমে তাঁর সামনে রয়েছে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ।
প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে এসই ডনস। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দলটি দ্বিতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।
রাজমুকুটের হাতছানি পেছনে ফেলে কামুরাসির চোখ এখন সেই ম্যাচে। আপাতত তাঁর রাজ্য একটাই—ফুটবল মাঠ।
খেলা নিয়ে আরও পড়ুন




