Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তামিমকেও ‘ব্লক’ করে দিয়েছেন বুলবুল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেটা সকলেরই জানা। তবে তার 'ব্লক' কাহিনী হয়তো অনেকেরই অজানা। দেশের ক্রিকেটের সভাপতি হওয়ার আগে কিংবা পরে সাংবাদিকদের সঙ্গে ছিল তার সখ্যতা। তবে সবশেষ নির্বাচন করার পরে শুরু হয় বৈরীতা।


কোনো নিউজ পছন্দ না হলেই সেই সাংবাদিকের ফোন নাম্বার ব্লক করে রাখতেন বুলবুল। অসংখ্য সিনিয়র সাংবাদিককেও ব্লক করেছেন তিনি। মূলত তার মতের বিরুদ্ধে গেলেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করেন বুলবুল। এবার জানা গেলো বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও ব্লক করে রেখেছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের 'ক্যাপ্টেন্স কার্ড' তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে।


তামিম বলেন, 'এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।'


শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, 'এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।'

খেলা নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।