Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে চেষ্টা করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২১

Facebook
Twitter

Article Image

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে জাতির আবেগ, ইতিহাস ও সংস্কৃতির বিষয়টি সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একুশ আমাদের অহংকার। ছাত্র গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হলো জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। সেই চিন্তা থেকেই এবারের একুশে ফেব্রুয়ারি আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করি। এটিকে শুধু ধারণ নয়, লালন করাও আমাদের দায়িত্ব। জাতীয় জীবনের ইতিহাসের সবচেয়ে প্রারম্ভিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। এখান থেকেই স্বাধীনতার বীজ বপন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের একটি বড় প্রত্যাশা হচ্ছে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে যথাযথ সম্মান দেওয়া। সেই প্রত্যাশাকে সামনে রেখে একুশকে মর্যাদাবান করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সব জাতীয় দিবস ও কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে।






অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।