সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
_copy7.webp)

আটলান্টিক মহাসাগরে টানা ২৭ দিন ভেসে থাকা একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে থাকা এক শিশুসহ ৮০ জনেরও বেশি অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার স্প্যানিশ সামুদ্রিক উদ্ধারকারী দল গ্রান ক্যানারিয়ার কাছে নৌকাটির সন্ধান পায়। উদ্ধার করা ৪৪ জনই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। নৌকাটি ১২৭ জন আরোহী নিয়ে গাম্বিয়া থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকায় থাকা পাঁচটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের এই পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত।