home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হানিয়া-আসিমের বিয়ের গুঞ্জন, রহস্যময় মন্তব্য অভিনেত্রীর

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৫৬

Facebook
Twitter

হানিয়া-আসিমের বিয়ের গুঞ্জন, রহস্যময় মন্তব্য অভিনেত্রীর

আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার বিয়ে করছেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরে দেশটির বিনোদন অঙ্গনে গুঞ্জন চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা অস্বীকার না করে মজার মন্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হানিয়া আমির, আসিম আজহার ও সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন।

ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ হানিয়ার এই রসিক মন্তব্য মুহূর্তেই আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কোনো উত্তর না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের বিয়ের খবর নিয়েও আলোচনা করেছিলেন মাহাদ। এর আগে বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা। কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে তিনি রসিকতা করে বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন!

এমনকি নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়ে মজা করে সাবা বলেন, বিয়ে হলে অন্তত তাকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।

সাবার মন্তব্যে বিয়ের গুঞ্জন অনেকটাই উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়ে গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ডিসেম্বরের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: সিয়াসত ডেইলি



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।