_copy7.webp)

দীর্ঘ ১১ বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী শান্তা জাহান। মাবরুর রশীদ বান্নাহর লেখা ও পরিচালনায় ‘অচেনা পথের বাঁকে’ নাটকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকার চরিত্রে দেখা গেছে তাকে।
নাটকের গল্পে উঠে এসেছে এক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার অসম ক্রমবর্ধমান আকর্ষণের বিষয়টি। গতকাল (১০ সেপ্টেম্বর) বিগ বি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশের পর নাটকটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শান্তা জাহানের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আবিদ বিন পারভেজ প্রান্ত, আসাদুজ্জামান আসাদ, ওহি ইসলাম অথৈসহ আরও অনেকে।
অভিনয়ে দীর্ঘ বিরতির কারণ জানিয়ে শান্তা এশিয়া পোস্টকে বলেন, “প্রায় ১০ বছর বিরতির পর আবারও একই ‘শান্তা ম্যাডাম’ চরিত্রে অভিনয় করেছি। এটি একপ্রকার আমার জন্য বান্না ভাইয়ের উপহার। চেষ্টা করেছি ভালো করার। যারা আমাকে অভিনয়ে দেখতে চান, এটি তাদের জন্যেও উপহার।” নাটকটি প্রকাশের পর দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন এই উপস্থাপক।
নিয়মিত অভিনয়ে ফেরার পরিকল্পনা আছে কি না- এ ব্যাপারে শান্তা বলেন, “অনেক চরিত্র নিয়ে কথা হয়। কিন্তু ব্যাটে-বলে মেলে না। আপনাদের অনুপ্রেরণায় ভালো কিছু পেলে করবার চেষ্টা করব। যেহেতু উপস্থাপনাকেই বেশি উপভোগ করি ও ব্যস্ততায় থাকি, তাই অভিনয়টা সারপ্রাইজ হিসেবে মাঝেমাঝে অভিনয় করব।”
দীর্ঘ উপস্থাপনার ক্যারিয়ারের পাশাপাশি শান্তা জাহান এর আগে ‘অপেক্ষার ফটোগ্রাফি’, ‘পাঁচ মহিলা বন্ধু’, ‘নাইন এন্ড অ্যা হাফ’ নাটক এবং ‘ম্যাডাম আপনি আমার’ নামে একটি শর্টফিল্মসহ বেশ কিছু ফিকশনে অভিনয় করেন।
কথোপকথন নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।